সিসি ক্যামেরায় উৎসবে সুশৃঙ্খল মাগুরা, অভিনন্দিত এসপি ও মেয়র

মাগুরানিউজ.কমঃ 

mn

রাজীব মিত্র-

এমন উৎসবে বাঙালির এত সুশৃঙ্খল আচরন ভাবাই যায় না। মাগুরা শহরে শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করায় অপরাধ প্রবণতা কমেছে। সেকারনে আজ উৎসবের আমেজেও সুশৃঙ্খল মাগুরা শহরের পরিবেশ। ফলে শহরবাসীর মধ্যে স্বস্তির বিরাজ করছে। শহরবাসী পুলিশ সুপার ও পৌর মেয়রের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি এ উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়েছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন অফিস, ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানে লাগানো হয়েছে শতাধিক সিসি ক্যামেরা। শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড, নতুন বাজার, মীরপাড়া-পারলা, নিজনান্দুয়ালী, চৌরঙ্গী, ভায়না, জজকোর্টের সামনে, সরকারী মহিলা কলেজ গেট, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

সিসি ক্যামেরার কারণে অপরাধ প্রবণতা কমছে। জেলা পুলিশকে এ কর্মকান্ডে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও সুধিসমাজ সার্বক্ষনিক সহযোগীতা করছেন।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ মাগুরাবাসীকে উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাগুরাকে অপরাধী ও অপরাধ মুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: