মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
ফুল শুধু পবিত্রতার প্রতীকই নয়। ভালোবাসায়, শ্রদ্ধায় এমনি শোকেরও একমাত্র অনুষঙ্গ। আর এর চাহিদা দিনদিন বাড়ছে। এদেশের অনেক জায়গায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। তেমনি মাগুরাও ফুলচাষের জন্য খ্যাতি লাভ করছে।
মাঠের পর মাঠ জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধার ক্ষেত। ফুটেছে হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ আরও অনেক ফুল। বাতাসে ফুটন্ত ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। সেই ক্ষেতে ফুরফুরে মনে কাজ করছে ফুল চাষীরা।
বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে ফুলক্ষেতে স্বপ্ন বুনছেন তারা।


