মাগুরায় কিরণমালা দেখতে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিনিধি-

ভারতীয় স্টার জলসা চ্যানেলে প্রচারিত ধারাবাহিক কিরণ মালা দেখতে না দেওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী এই ছাত্রী মহম্মদপুর উপজেলার ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

শারমিনের বাবা সাকেন ফকির জানান, প্রতিদিন রাত সাড়ে ৮টা বাজলেই মেয়ে শারমিন কিরণ মালা দেখতে টিভির সামনে বসে যায়। লেখাপড়ায় বিঘ্ন ঘটায় শুক্রবার রাতে শারমিন টিভির সামনে বসলে তার মা মেয়েকে নিষেধ করে বকা দেন। এতে অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায় শারমিন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক কাজী আবু আহসান জানান, মেয়েটির পাকস্থলি থেকে বিষ বের করা হলেও এখনো সে ঝুকির মধ্যে রয়েছে। ৭২ ঘন্টা পার হলে তার প্রকৃত অবস্থা বোঝা যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: