মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিনিধি-
শান্তি শৃংখলা রক্ষায় মাগুরার পুলিশ সুপার ও পৌর মেয়র অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলক্ষ্যে শুক্রবার বিকালে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার জন্য চারটি সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। মাগুরা পৌরসভা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে স্টেডিয়াম পাড়া শিশু বাগান মাঠে এলাবাসির সংগে মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মো: ওহিদুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় যুব সংঘ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল উপস্থিত থেকে যুব সংঘের হাতে ক্যামেরা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ তুলে দেন।
উল্লেখ্য এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে শহরের শতাধিক স্পটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যা নিয়মিত মনিটর করা হচ্ছে।


