মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরের গঙ্গারামখালী গ্রামে আজ থেকে শুরু হচ্ছে নবম বার্ষিক ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান। গঙ্গারামখালী মধ্যপাড়া সার্বজনীন নামযজ্ঞ মন্দির প্রাঙ্গনে চলছে প্রস্তুতি। ভোরে শুরু হবে মূল আয়োজন। ইতিমধ্যেই শুরু হয়েছে অনুষ্ঠানের কার্যক্রম। মহানামযজ্ঞ হবে ১৪,১৫ ও ১৬ ফেব্রুয়ারী, ৩দিন ব্যাপি এ আয়োজনে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন মন্দিরের সভাপতি রমেশ চন্দ্র মন্ডল।


