শালিখায় বণ্যাঢ্য আয়োজনে মাগুরা জেলা আওয়ামীলীগের নতুন নেতৃবৃন্দের সংবর্ধনা

মাগুরানিউজ.কমঃ 

mnস্টাফ রিপোর্টার

বর্নাঢ্য আয়োজনে মাগুরা জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে শালিখা উপজেলা আওয়ামী লীগ।

সোমবার বিকেলে আড়পাড়া হাই স্কুল মাঠে বিশাল জনসমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান ও সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুসহ জেলা আওয়ামীলীগের একাধিক নেতাকে সংবর্ধনা দিয়েছে শালিখা থানা আওয়ামীলীগ।

শালিখা থানা আওয়ামীলীগ নেতা মুন্সি ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে সংবর্ধিত অন্যরা হচ্ছেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলী, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগ নেতা শাখারুল ইসলাম শাকিল ও শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কামাল হোসেন।

এর আগে মাগুরা থেকে নেতাদের শতশত মটর সাইকেল, মাইক্রোবাস, পিকআপ ভ্যানে বাদ্যযন্ত্রের তালে তালে বিশাল মটর শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা স্থলে নিয়ে এসে ফুল দিয়ে বরন করা হয়।

সভায় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাডভোকেট সাইফুজামান শিখর বক্তব্যকালে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: