উৎসব-আনন্দে মেতেছে মাগুরার ৫০ গ্রাম

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার মহম্মদপুরের বড়রিয়ার শুরু হয়েছে বার্ষিক গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও জামাই মেলা। লাখো মানুষের সরব উপস্থিতি ও পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ।

প্রতিবছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখ শুরু হয় এ মেলা।

এ মেলাকে ঘিরে শুধু বড়রিয়া নয়-উৎসব আনন্দে সমানভাবে মেতে ওঠেন আশেপাশের অন্তত ৫০ গ্রামের মানুষ। খুলনাঞ্চলের সর্ববৃহৎ ও শতবছরের প্রাচীণতম ঘোড়দৌড়কে ঘিরে প্রতি বছর এমনই উৎসব আনন্দে মাতেন উপজেলা সদরের ৫০ গ্রামের মানুষ।

মেলার মূল আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রথমদিন অনুষ্ঠিত হলেও ৫ দিন ধরে চলে মেলা। ঘরে ঘরে চলে পিঠা-পায়েশ তৈরিসহ নানা খাবার তৈরির আয়োজন। ব্যস্ত সময় পার করেন বাড়ির মহিলারা। প্রতি বাড়িতেই আত্মীয়-স্বজনেরা আসেন।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার নানান লোকজন ও ব্যবসায়ীরা আসেন। এ মেলায় স্টল বসিয়ে পণ্যসামগ্রী বিক্রি করেন ব্যবসায়ীরা। চুড়ি,ফিতা থেকে শুরু করে মিষ্টি-মিঠাইসহ ঘরগৃহস্থালির সব ধরনের পণ্য পাওয়া যায় এ মেলাতে। রয়েছে বিনোদনের হরেক ব্যবস্থা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: