শিক্ষকদের সম্মানী মোবাইলে দেবে যশোর বোর্ড

মাগুরানিউজ.কমঃ

mn

যশোর শিক্ষা বোর্ডের সকল প্রশ্নপত্র প্রণেতা, পরিশোধক, পরীক্ষক, প্রধান পরীক্ষক ও নিরীক্ষক শিক্ষকদের সম্মানী এখন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর ফলে অতি দ্রুত সময়ে শিক্ষাকরা তাদের সম্মানী পেয়ে যাবেন। বোর্ড কতৃপক্ষেরও শ্রম ও অর্থ সাশ্রয় হবে।

যশোর শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমীর হেসেন জানিয়েছেন, এ শিক্ষাবোর্ডের অধীন ১০ জেলার নিম্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ করতে হয় বোর্ডকে।

আগে দুটি পাবলিক পরীক্ষার যাবতীয় কাজ করতে হলেও জেএসসি পরীক্ষা চালু হলে আরও বেশি কাজ করতে হচ্ছে। কিন্তু এ জন্য কোন অতিরিক্ত জনবল নেই। এ কারনে প্রশ্নপত্র প্রনয়ণ, পরীক্ষা গ্রহন, ফলাফল প্রকাশ, সনদ প্রদান সহ অন্যন্য কাজে সময় লেগে যেত।

শিক্ষকদের সম্মানীর জন্য চেক ইস্যু, তাদের ঠিকানায় পাঠানোর জন্য অনেক সময় লেগে যেত। এসব সমস্যা সমাধানের জন্য এখন থেকে শিক্ষকদের সম্মানী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া হবে।

এর ফলে যশোর শিক্ষা বোর্ডেকে ডিজিটাল করার যে যাত্রা শুরু হয়েঠিল তা আরও একধাপ এগিয়ে গেল। মোল্লা আমীর হোসেন আরও জানান এর জন্য শিক্ষকদের ডাচ বাংলা ব্যাংকে মোবাইল ব্যাংকিং এর একাউন্ড খুলতে বলা হয়েছে।

মোবাইল ব্যাংককিং এর একাউন্ট খুলতে কোন টাকা লাগবে না। আগামী ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষকদের এ একাউন্ট খুলে ইটিআইএফ পূরণ করতে হবে। ইতিপূর্বে ২০১৫ সালে যেসব শিক্ষক জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা, পরিশোধক, পরীক্ষক, প্রধান পরীক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন তাদের সম্মানীর জন্যও এ একাউন্ট খোলা বাধ্যতামূলক বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: