মাগুরার জেলা প্রশাসকের অন্যরকম আহবান। ‘বৈশাখী শুভেচ্ছা জানাতে পোষ্টকার্ড’।

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র-

জেলা প্রশাসক হিসাবে মাগুরাকে প্রতিনিয়তই নতুন নতুন উন্নয়নমুখী কার্ষক্রম উপহার দিয়ে চলেছেন মুহ. মাহবুবুর রহমান। মাঠপর্যায়ে অবাধ চলাচল ও আন্তরিক অংশগ্রহন তাকে মাগুরার জনপ্রিয়তম জেলা প্রশাসকে পরিনত করেছে। আর সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহনের দক্ষতা তাকে কর্মক্ষেত্রে সম্মানিত করেছে।  

এবারে আগামি পহেলা বৈশাখে শুভেচ্ছা জানাতে পোষ্টকার্ড ব্যবহার করার আহবান জানিয়েছেন তিনি। আজ সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে ‘জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬’ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যক্তব্য প্রদানকালে তিনি এ আহবান জানান।

প্রস্তুতি সভায় ব্যক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক কার্ডের পরিবর্তে সরকারী ডাকবিভাগের পোষ্টকার্ড ব্যবহার করার জন্য সকলকে আহবান জানান। পাশাপাশি অপরকে উৎসাহিত করার জন্যও আহবান জানান তিনি।

প্রস্তুতি সভায় আগামি ২৫ থেকে ২৭ জানুয়ারী,২০১৬ তিনদিন ব্যাপী ডিজিটাল মেলার দিন ধার্য করা হয়।  উদ্ভোধনী দিনে খুলনা বিভাগীয় কমিশনার এবং সমাপনী দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলায় মোট ৪টি প্যাভিলিয়ন থাকবে যেখান থেকে সরকারী দপ্তর ও বেসরকারী উদোক্তাদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: