মাগুরার মহম্মদপুরে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরার মহম্মদপুরে স্থানীয় একটি মার্কেটের চারটি দোকানে অবৈধভাবে তালা লাগিয়ে সিলগালা করে দেয়ায় প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই মার্কেটের মালিক মঈনুদ্দীন মোল্য।  

সোমবার দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মঈনুদ্দীন মোল্যা অভিযোগ করেন, ৭৮ নং মহম্মদপুর মৌজায় ১৮৭২ নং দাগের উপর নির্মিত ৪টি  দোকানে গত ৩ ডিসেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন তার অধিনস্ত কর্মচারীদেরকে দিয়ে তালা লাগিয়ে সিলগালা করে দেন। কিন্তু তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক এবং দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে সরকারের সঙ্গে একটি দেওয়ানী মকদ্দমা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার তার কর্মচারীদেরকে দিয়ে মার্কেটের সকল দোকান তালা লাগিয়ে সিলগালা করে দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি গত ৯  ডিসেম্বর  জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিকার পাননি।

সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ফকির, অধ্যক্ষ মশিউর রহমান লুলু, মহম্মদপুর প্রেসক্লাবের আহ্বায়ক কামরুল হাসান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন বলেন, মঈনুদ্দীন মোল্য সরকারি অবৈধভাবে জমি দখল করে রেখেছিলেন।  ২০০৩-০৪ সালের দিকে সরকারি খাস জমিটি বেদখল হয়। এসএ রেকর্ড অনুযায়ী এটি খাস খতিয়ানভূক্ত হাট শ্রেণীর জমি। যেটি গত ৩ ডিসেম্বর সরকার দখলে নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: