মাগুরায় শিক্ষকের বেত্রাঘাতে স্কুল ছাত্র হাসপাতালে।

মাগুরানিউজ.কমঃ 

mn

শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাকিবুল ইসলাম সাকিবকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

আহত সাকিবের বাবা পুকুরিয়া গ্রামের অটোচালক আশরাফ মিয়া জানান, রোববার বিকাল ৪টার দিকে স্কুল থেকে শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে বাড়িতে ফিরে সাকিব। এরপর কয়েকবার বমি করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাকিব অভিযোগ করে, স্কুলের ইংরেজি শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলামের কাছে প্রাইভেট পড়া বাদ দিয়ে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার পূর্ব ক্ষোভ থেকে তুচ্ছ ঘটনা নিয়ে স্কুলে তাকে বেত্রাঘাত করেছে ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষককে ফোনে অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

স্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার সিকদার বেত্রাঘাতের কথা স্বীকার করে বলেন, আহত ছাত্র সাকিবুলসহ ৫/৬ জন বখাটে ছেলে স্কুলের দফতরী রাব্বির সাথে বেয়াদবী করার অপরাধে এ ঘটনা ঘটেছে।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মমতাজ মজিদ জানান, স্কুল ছাত্র সাকিবুলের দুটি পাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি বা বেত্রাঘাতের চিহ্ন থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: