মাগুরায় সড়ক দূর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnsalikhaমাগুরা-যশোর সড়কের ভাবনহাটির ঢাল এলাকায় ট্রাক চাপায় এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আওয়ামীলীগ নেতার নাম সঞ্জিবন বিশ্বাস (৪৫)। তিনি মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঐ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) ছিলেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল ইসলাম খান জানান, শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জিবন বিশ্বাস মটর সাইকেল চালিয়ে মাগুরা শহর থেকে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি মাগুরা-যশোর সড়কের ভাবনহাটির ঢাল এলাকায় পৌছলে পেছন থেকে দ্রুত গতিতে একটি ট্রাক তার মটর সাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসি তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিবন বিশ্বাসের বাড়ি মাগুরার শালিখা উপজেলার নরপতি গ্রামে। তিনি শালিখার বুনাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: