মাগুরানিউজ.কম:
হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যায় এক কাপ গরমা-গরম চা বা কফি চাঙ্গা করে দিচ্ছে আপনাকে। আর যাদের চা/কফিতে কুলোচ্ছে না, রাস্তার মোড়ে ধোঁয়া ওঠা গরম পিঠা তাদের ডেকে নিচ্ছে নিজের পানে। মাগুরাতে ইতিমধ্যেই রাস্তার মোড়ে দেখা মিলছে শীতের পিঠের দোকান।
কর্মজীবী মানুষেরা কাজ থেকে ফেরার সময় কিংবা কাজের ফাঁকে নিয়ে নিচ্ছি শুরু হতে যাওয়া শীতের হাওয়ায় পিঠের স্বাদ।
রাস্তায় কাজ করা মেহনতি মানুষগুলোর নিত্য সঙ্গী হবে এখন শীতের পিঠা।


