এবার ছাগলের সৌন্দর্য্য প্রতিযোগিতা

মাগুরানিউজ.কমঃ 

0042

সৌন্দর্য নিয়ে কোন প্রতিযোগিতার কথা বললেই আমরা সাধারণত সুন্দরী প্রতিযোগিতার কথাই বুঝি। এর বাইরে বড়জোর আকর্ষনীয় তরুণ প্রতিযোগিতার কথা বুঝে থাকি। তবে একটি গ্রামের বাসিন্দারা প্রতি বছর যে প্রতিযোগিতার আয়োজন করে তা শুনলে নিশ্চিত আপনার চোখ কপালে উঠবে। দেশটির ছোট্ট গ্রাম লিথুনিয়ার রামিগালায় প্রতিবছর অনুষ্ঠিত হয় ছাগলের রূপ-মাধুর্য্যের প্রতিযোগিতা!

রাজধানী ভিলনিয়াস থেকে ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত রামিগালায় শনিবার অনুষ্ঠিত হয়েছে ৬৪৫তম ছাগলের সৌন্দর্য্য প্রতিযোগিতা। ছাগলদের ভীড়ে পুরো শহর ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল।

প্রতিযোগিতার আয়োজক লরেতা কুবিলুউনিনি বলেন, ‘এ বছর রামিগালায আমরা ষষ্ঠ ঐতিহাসিক ছাগল সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন করেছি, যাকে ছাগল প্রদর্শণী বলা হয়। প্রতিযোগিতায় আমরা সবচেয়ে সুন্দর ছাগলটিকে নির্বাচিত করি এবং তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেই।’

এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মার্স নামের রাম ছাগল। তবে বিজয়ী মার্সের মাথায় কোনোভাবেই তা পড়ানো যায়নি বিজয়ী মুকুট। শেষ পর্যন্ত সেরা ছাগলের মুকুটটি হাসিমুখেই মাথায় পরলেন মার্সের মনিব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: