মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলার জীবনাবসান

মাগুরানিউজ.কমঃ 

sister-nirmola01

মানবসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী খ্রিস্টান মিশনারিজ মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মরদেহ রাখা হয়েছে শিয়ালদার সেন্ট জনস চার্চে। আগামীকাল বুধবার মাদার হাউসে নিয়ে আসা হবে মরদেহ।

১৯৩৪ সালে রাঁচিতে জন্ম সিস্টার নির্মলার। তার বাবা ছিলেন নেপালের বাসিন্দা এবং ব্রিটিশ বংশোদ্ভূত। মাদার তেরেসার পর মিশনারিজ অব চ্যারিটির দায়িত্ব নেন সিস্টার নির্মলা। ২০০৯ সাল পর্যন্ত চ্যারিটির সুপিরিয়র জেনারেল ছিলেন। ২০০৯ সালে পান পদ্মবিভূষণ সম্মান।

১৭ বছর বয়সে মিসনারিজ অব চ্যারিটিতে যোগ দেন নির্মলা। মাদার তেরেসার উৎসাহেই তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। মাদারের বিদেশ সফরে নিয়মিত সঙ্গী হতেন নির্মলা। ১৯৯৭-এ সুপিরিয়র জেনারেলের দায়িত্ব নেন তিনি।

ভারতে মাদার তেরেসার প্রথম জীবনে, যখন তিনি লোরেটো সেন্ট মেরিজের শিক্ষক, তখন তার ছাত্রী ছিলেন সিস্টার নির্মলা। মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠার সময় যে দু’জন মাদার তেরেসার সঙ্গে সন্ন্যাসিনী হন তাদের মধ্যে অন্যতম ছিলেন সিস্টার নির্মলা।

মাদার তেরেসা জীবতাবস্থায় তাকে অনেকবার দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। মাদারের মৃত্যুর পর তিনি সুপিরিয়র জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে মাদারের প্রতি শ্রদ্ধাবশত আজীবন তিনি সিস্টার হিসাবেই থেকে যান, মাদার হতে চাননি।

সিস্টার নির্মলার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় লিছেছেন, মানুষের সেবায় নিজেকে অর্পণ করেছিলেন সিস্টার নির্মলা।দুঃস্থদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। তার আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: