যশোর বোর্ডে ফেল করা ৪ জনসহ ১৬ পরীক্ষার্থী পেল জিপিএ-৫

মাগুরানিউজ.কমঃ

Jessore-Board-1

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ১৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল করা চার জন পেয়েছে জিপিএ-৫। এছাড়া পূর্বে ফলাফল খারাপ করা ১২ শিক্ষার্থী জিপিএ-৫ এর তালিকায় নাম লিখিয়েছে।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

সূত্র মতে, গত ৩০ মে সারাদেশে একযোগে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। এরপর পুনঃনিরীক্ষণের জন্য যশোর বোর্ডের ১৬ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী আবেদন করে। শনিবার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এরমধ্যে ১৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এতে পূর্বে ফেল করা ৮২ শিক্ষার্থী পাস করেছে। আর ফেল করা চার শিক্ষার্থী জিপিএ-৫ পয়েছে। এছাড়া পূর্বে ফলাফল খারাপ করা ১২ শিক্ষার্থী জিপিএ-৫ এর তালিকায় নাম লিখিয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলামেইলকে জানান, ১০২৩৩২ রোল নম্বরধারী পরীক্ষার্থী কম্পিউটার বিষয়ে অকৃতকার্য হয়েছিল। পুনঃনিরীক্ষণের পর সে পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে। অনুরূপভাবে ১০৬৩৪০ রোল নম্বরধারী শারিরীক শিক্ষায় অকৃতকার্য হয়েছিল। সেও জিপিএ-৫ পেয়েছে। আর ১২২১২৫ ও ১১৪৪৪৯ রোল নম্বরধারী জীববিজ্ঞানে অকৃতকার্য হয়েছিল। তারাও পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: