মাগুরানিউজ.কমঃ
উন্নয়নকামী মাগুরাবাসীর অতি প্রিয় একজন মানুষ মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।নিজেকে একজন অতি সাধারন মানুষ দাবি করলেও মানুষটির চলার গতি স্বাভাবিক মানুষের চেয়ে একটু ভিন্নতর। বিভিন্ন জনমুখি কল্যানকর অসাধারন উদ্যোগের জন্য দেশজুড়েও ব্যাপক আলোচিত ও প্রশংসিত সদা উদ্যোগী এই মানুষটি। অতি স্বল্প সময়ের মধ্যেই যার উন্নয়নমুখি ছোঁয়ায় আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও সক্রিয় হয়ে উঠেছে মাগুরা।
কাজের স্বীকৃতিতে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান সরকারের উপ সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। আজ রবিবার সকালে সরকারের এক আদেশে এ পদোন্নতির আদেশ দেয়া হয়।
‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সদা আত্ননিবেদিত উন্নয়নকামী এই মানুষটির জন্য অভিনন্দন ও শুভকামনা।


