শহরে চলাচলের জন্য টয়োটার ক্ষুদ্র যান ‘আই-রোড’

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক-

স্কুটার কিংবা বাইক। অথবা গাড়ি! এগুলোর কথা জাস্ট ভুলে যান। ভাবছেন তো এসব কিছু ভুলে গেলে চলবেন কি করে? আরে ভাই প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে যে আপনার আশেপাশের সমস্ত কিছু। বদলাচ্ছে প্রযুক্তিও! তাহলে গাড়ি বা বাইকে কেন পরিবর্তন আসবে না! হ্যাঁ, ঠিকই বলেছেন, বদলাবে। তা বলে এমনভাবে বদলে যাবে কেউ ভাবতেই পারবে না। আর সে লক্ষ্যেই রাস্তা কাঁপাতে আসছে ফিউচার জেনারেশন স্কুটার গাড়ি ‘আই-রোড’।

জাপানের টোকিও এবং ফ্রান্সের গ্রিনোবেলের রাস্তায় পরীক্ষামূলকভাবে চলছে জাপানিজ অটোমোবাইল সংস্থা টয়োটার এই ভবিষ্যত প্রজন্মের স্কুটার গাড়ি ‘আই-রোড’। বেশ কয়েকটি কনসেপ্ট গাড়ি তৈরি করেছে এই সংস্থা। টয়োটার তৈরি কনসেপ্ট গাড়িগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম বোধ হয় ‘আই-রোড’। তিন চাকা বিশিষ্ট এই কনসেপ্ট যানটি মূলত গাড়ি, স্কুটার এবং মোটরসাইকেলের সমন্বয় ভাবে তৈরি করা হয়েছে।

শহরে চলাচলের জন্য ক্ষুদ্র যান হিসেবে এই কনসেপ্ট কার তৈরি করেছে টয়োটা। স্কুটারের মতো হলেও গড়ির মত ছাদ এবং দরজা থাকায় রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে এই গাড়িতে। ব্যাটারিচালিত এই গাড়িটি একবার পূর্ণ চার্জে ৩১ মাইল চলতে পারে। আর গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৭ মাইল। গাড়িটির ভিতরে সাধারণ গাড়ির মতোই স্টিয়ারিং হুইল এবং ইন্সট্রুমেন্ট ড্যাসবোর্ড রাখা হয়েছে। অতিরিক্ত গতি এবং বিপদজনক বাঁকে ব্রেক করার ক্ষেত্রে সতর্কতা দেবে গাড়িটি। আর প্রস্থে তিন ফুটেরও কম হওয়ায় শহরের যানজটের ক্ষেত্রে বেশ সহায়ক গাড়িটি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: