মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “আত্মকর্মী যুব শক্তি, টেকশই উন্নয়নের মূল ভিত্তি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০১৬ পালিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পরিষদের হল রুমে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন প্রমূখ।


