মাগুরায় মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মাগুরানিউজ.কমঃ

maguraবিশেষ প্রতিবেদক-

সকাল ১১টার দিকে মাগুরা ষ্টেডিয়াম গেটের সামনে হাইওয়ে রাস্তার বিটে ক্রাউন সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন গুরুত্বর আহত হয়।

বিটের সামনের লোজন জানান, মাগুরা থেকে ঝিনাইদহগামী ট্রাকটি বিট পার হচ্ছিল। এরই মধ্যে মটর সাইকেল পাশ কাটিয়ে শহরে যাওয়া সময় ট্রাকের সামনে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ির গতি কম থাকায় আরোহীরা প্রাণে বেঁচে গেছে। মোটর সাইকেলের সামনের চাকা, ডাম্পার, হেড-লাইট ফেশিয়ারসহ সব ভেঙ্গে গেছে।

আহত আরোহীরা হলেন- মাগুরা কুকনা গ্রামের রফিক বিশ্বাস ও তার স্ত্রী শিউলী পারভীন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে হাসপাতালে পাঠায়। রফিকের বাম হাত ও দুই পা সহ বুকে আঘাত লেগেছে এবং শিউলী পারভীনের মাজার হাড়ে প্রচন্ড আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছেন হাসপাতালের ডিউটি অফিসার ডাঃ মোহাইমিনুল হক।

এ বিষয়ে মাগুরা সদর থানার এসআই নাছির জানান, ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে ড্রাইভার আর হেলপারকে খুজেঁ পাওয়া যায়নি। গাড়ি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: