মাগুরাতে আর্জেন্টিনা ভক্তদের আলোচনায় ‘পাওলো দিবালা’

মাগুরানিউজ.কম:    

mnওয়েব ডেস্ক:

মাগুরাতে আর্জেন্টিনা ভক্তদের আলোচনায় ‘পাওলো দিবালা’। আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে যাদের কম বেশি জানাশোনা আছে, তারা নিশ্চয় পাওলো দিবালার নাম শুনেছেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলা এই ফরোয়ার্ডকে মনে করা হয় আকাশী- সাদা জার্সিধারীদের ভবিষ্যত তারকা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য তাকে দলে ডেকেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা।

 

বাউজার ঘোষিত দলে আছেন অবসরের সিদ্ধান্ত বদলে আবার আন্তর্জাতিক ফুটবল খেলার ঘোষণা দেয়া লিওনেল মেসিও। তবে বাদ পড়ে গেছেন হিগুইয়েন। তার জায়গায়ই মূলত ডাকা হয়েছে দিবালাকে।

কিছুদিন আগে রেকর্ড পরিমাণ টাকার বিনিময়ে নাপোলি থেকে জুভেন্টাসে নাম লেখান হিগুইয়েন। সেখানে দিবালার সঙ্গেই জুটি বাধতে হবে তার। হিগুইয়েন জুভেন্টাসে দিবালাকে পেলেও, এই তরুণ তুর্কির সঙ্গে আপাতত জাতীয় দলে এক সঙ্গে খেলা হচ্ছে না তার।

পারিবারিকভাবে দিবালা আর্জেন্টিনার পাশাপাশি পোল্যান্ড ও ইতালিরও নাগরিক। ফলে তিনটি দেশের হয়েই খেলার সুযোগ ছিলো তার। কিন্তু দিবালা জানান তিনি মনে প্রাণে নিজেকে আর্জেন্টাইনই বেশি মনে করেন। এ কথা বলে তিনি পোল্যান্ড ও ইতালির হয়ে খেলার সম্ভাবনা নাকচ করে দেন।

২০১৫ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। একটি ম্যাচে কার্লোস তেভেজের বদলে বেশ কিছুক্ষণ খেলেনও। জাতীয় দলে তার অভিজ্ঞতা বলতে ওইটুকুই। তবে এবার বোধহয় আরো বেশি খেলার সুযোগ এসে পড়েছে তার সমানে।

জুভেন্টাসের হয়ে ভিন্ন ভিন্ন কয়েকটি পজিশনে খেলে ফেলেছেন দিবালা। তবে প্রতিটি পজিশনই ছিলো আক্রমণাত্মক। দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং এবং বল দখলে রাখার অবিশ্বাস্য দক্ষতার জন্য এর মধ্যেই ফুটবলপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন দিবালা।

জুভেন্টাসের হয়ে ফরোয়ার্ড, স্ট্রাইকার, অ্যাটাকিং ফরোয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, ফলস- নাইন এবং ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলেছেন দিবালা। প্রতিটি পজিশনেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার তার সামনে এসেছে জাতীয় দলের হয়ে নিজেকে উজার করে দেয়ার সুযোগ।

আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, মারিয়ানো ও নাহুয়েল গুজম্যান (গোলরক্ষক)। মাতিও, ফুনেস মোরি, রোনকাগলিয়া, মার্কোস রোহো, এমানুয়েল, মার্টিন দেমিচিলিস, পাবলো জাবালেতা, নিকোলাস ওটামেন্দি ও গ্যাব্রিয়েল (ডিফেন্ডার)। অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া, জাভিয়ের মাসচেরানো, নিকোলাস গাইতান, এবার বানেগা, মাতিয়াস, অগাস্টো ফার্নান্দেজ, জাভিয়ের পাস্তোরে ও এরিক লামেলা (মিডফিল্ডার)। অ্যাঞ্জেল কোরেয়া, লুকাস প্রাতো, সার্জিও আগুয়োরো, পাওলো দিবালা লুকাত আলারিও এবং লিওনেল মেসি (ফরোয়ার্ড)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: