হবু শিক্ষকদের জন্য খুশির খবর দিলেন শিক্ষামন্ত্রী

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

হবু শিক্ষকদের জন্য খুশির খবর দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার (১৩ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের স্ব স্ব উপজেলাতেই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসা কর্তৃপক্ষ বা সভাপতির কোনো হস্তক্ষেপ থাকবে না।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগেও হয়েছে। তখন সার্টিফিকেট দেয়া হতো। এ নিয়ে নানা অনিয়মের অভিযোগও আছে। কিন্তু এবারই প্রথম আমরা পিএসসি’র (পাবলিক সার্ভিস কমিশন) মত একটি মান সম্মত উপায়ে পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে প্রথম প্রিলিমিনারি টেস্ট হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চাহিদা নিয়েছি। এর ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ অনলাইনেই নিয়োগপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হবে, সে কোথায় নিয়োগ পেলেন। কাজেই এখানে ঘুষ, দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। স্কুল, কলেজ বা মাদ্রাসা সভাপতিরও নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম মানসম্মত একটি পরীক্ষার মাধ্যমে মান সম্মত শিক্ষক বাছাই করতে। এতে যারা নিয়োগ পাবেন, তারাও সম্মানিত বোধ করবেন, যে তারা একটি ভাল প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: