মাগুরাসহ চার জেলার ”ইনোভেশন সার্কেল” সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম: 

mnবিশেষ প্রতিবেদক- 

সেবা সহজীকরণ ও সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ হ্রাস করতে “ইনোভেশন” এর বিকল্প নেই। সরকারের নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ের সরকারি অফিসগুলোতে ইনোভেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে ইনোভেশন টিম গঠন করা হয়েছে।

আজ ১৩ আগস্ট ২০১৬ সকাল ৯ টা ৩০ মিনিটে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-১ আয়োজিত হল মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোর জেলার ইনোভেশন টিমের সমন্বয়ে গঠিত ‘ইনোভেশন সার্কেল’ এর বিশেষ উপস্থাপনা।

খুলনা বিভাগের সন্মানিত কমিশনার জনাব মোঃ আবদুস সামাদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এমপি।

উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, মাগুরার জেলা জনাব প্রশাসক মাহবুবর রহমান, নড়াইলের জেলা প্রশাসক জনাব হেলাল মাহামুদ শরীফ, ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মাহাবুব আলম তালুকদার। এছাড়াও চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও যশোর জেলার সকল সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে সরকারি অফিসগুলোতে ইনোভেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ইনোভেশন টিম গঠন করা হয়েছে। ইনোভেশন সার্কেলে যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: