মাগুরানিউজ.কম:
স্টাফ রিপোর্টার: যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজপথের সহকর্মীসহ সর্বস্তরের মানুষ। কিডনি জনিত রোগে শুক্রবার দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যাওয়ার পর শনিবার মরদেহ হেলিকপ্টারযোগে যশোরে আনার পর তাকে শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানানো হয়।
শনিবার বিকাল তিন টার দিকে তার কফিন শহরের গাড়িখানা রোডে দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহের রাস্তায় আলী রেজা রাজুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। (মাঠে পানি-কাদার কারণে ঈদগাহে জানাজা পড়া সম্ভব হয়নি)। জানাজা শেষে আলী রেজা রাজুকে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদ-সংলগ্ন স্থানে দাফন করা হয়।

