সময় বাড়লো ডিপ্লোমা ইন ইঞ্জিঃ কোর্সে ভর্তির আবেদনের

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

২০১৬-১৭ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা অধিদফতরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ২০ জুন পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। রমজানে স্কুল-কলেজ বন্ধ থাকাসহ সার্বিক বিবেচনায় এ সময় বাড়ানো হয়েছে।  

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট,  বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অধিদফতরের সভাকক্ষে শনিবার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরিবর্তিত সময়সীমা অনুযায়ী ভর্তির ফল প্রকাশ করা হবে ২৬ জুন। মূল মেধা তালিকা হতে ভর্তির সময়সীমা ২৭ জুন হতে ৩০ জুন । অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির সময়সীমা ২ জুলাই হতে ২৫ জুলাই। ১৬ আগস্ট থেকে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে।

প্রতিষ্ঠান, টেকনোলজি এবং শিফ্টভিত্তিক আসনসংখ্যাসহ বিস্তারিত বিবরণ কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: