মাগুরায় টাকার জন্য তিন কিশোরের ভয়ংকর পরিকল্পনা এবং অতঃপর…

মাগুরানিউজ.কমঃ

mnews

এক কিশোর চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই করেছে তিন কিশোর। ব্যাটারিচালিত ওই ভ্যানচালকের নাম ইমন শেখ (১৩)। অভিযুক্ত আটক কিশোর ছিনতাইকারীর নাম সজিব কাজী (১৩)।

শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক ইমনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিশোর ছিনতাইকারী সজিবকে পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, দুপুরে সদরের তেলিপুকুর বাজার থেকে সজিব, শাহিন ও রাজু নামের তিন কিশোর মধুমতির ঝামাচর থেকে বাদাম এনে দেওয়ার কথা বলে  ভ্যান ভাড়া করে।

ভ্যান তেলিপুকুর এলাকায় পৌঁছালে তিন কিশোর ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে  নির্জন পাটখেতে নিয়ে ধারলো দা দিয়ে কোপাতে থাকে। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং সজিব নামের এক কিশোরকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং ভ্যানসহ সজিবকে পুলিশে দেয়।

আহত ইমন কানুটিয়া এলাকার মনা মিয়ার ছেলে এবং আটক সজিব কাজী মহম্মদপুর উপজেলা সদরের কানাইনগর গ্রামের সাহেব কাজীর ছেলে।

টাকার জন্য তিন বন্ধু ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে বলে পুলিশের হাতে আটক সজিব জানায়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  চিকিৎসক ডা. মোকছেদুল মোমিন জানান, কিশোর ভ্যানচালক ইমনের মাথাসহ শরীরের কয়েক জায়গায়  গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: