মাগুরায় ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান। জেল জরিমানা।

 

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর যশোর ও মাগুরা জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এক জনের জেল ও ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সদর ও মহম্মদপুরের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান কাচাঁ ইট বিনষ্ট করেছে তারা।

আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সদর ও মহম্মদপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের এসিল্যান্ড সেলিনা বানু, পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান এবং মাগুরা জেলা প্রশাসনের আরডিসি(নির্বাহী ম্যাজিস্ট্রেট) এস এম জামাল আহমেদ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সসহ পৃথক অভিযানে অংশগ্রহন করেন।

জানা গেছে- সদরের রামনগর এলাকার সোহান ও সজল ব্রিকস এর মালিকেরা দীর্ঘদিন ধরে খর্দ্দ কছুন্দি এলাকায় মধুমতি নদীর চর এলাকায় ফসলী জমি থেকে একাধিক স্কেবেটর ম্যাশিন লাগিয়ে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরী করে আসছে। এছাড়া তারা দরিদ্র কৃষকদের ভয়ভীতি দেখিয়ে প্রায় তিন কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে ট্রাকে করে মাটি আনা নেওয়ার ফলে বিঘার-পর বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে যেটা বে-আইনী। যে কারনে ভারি ম্যাশিন লাগিয়ে অবৈধভাবে মাটি কাটা ও ফসল নষ্টের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪/গ ধারায় সোহান ভাটার ম্যানেজার সঞ্জয় কুমার সাহাকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও সজল ভাটার মালিক মীর আব্দুস কুদ্দুসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সাথে আদালত ২ টি স্কেবেটর ম্যাশিনের চাবি জব্দ করেছে।

অন্যদিকে অপর একটি ভ্রাম্যমান আদালত জেলা সদরের ধলহরায় অবস্থিত এন আর এফবি ব্রিক্সসকে ২০ হাজার টাকা, একই এলাকার হিনো ব্রিক্কসকে ১৫ হাজার টাকা এবং মহম্মদপুর উপজেলার কালুকান্দির এআরবি ব্রিক্সকে কে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করে।

আদালত অভিযান পরিচালনাকালে ইট ভাটার বিপুল সংখ্যাক কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে বিনষ্ট করাসহ নিষিদ্ধ চিমনী ধ্বংস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: