১০ ডিসেম্বর ১৯৭১। সাংবাদিক ও বুদ্ধিজীবী মাগুরার সিরাজউদ্দীন হোসেন অপহৃত হন।

মাগুরানিউজ.কমঃ

mn

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাংবাদিক ও বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেন নিজ বাসা থেকে অপহৃত হন।

আলবদর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এরপর আর তিনি ফিরে আসেননি।

১৯২৯ সালের ১ মার্চ মাগুরার শালিখার শরশুনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে তার বাবা মারা যান।

কলকাতায় সিরাজউদ্দীন দৈনিক আজাদে শিক্ষানবিস হিসেবে তার সাংবাদিকতা শুরু করেন। পাকিস্তান সৃষ্টির পর আজাদ ঢাকায় স্থানান্তরিত হলে তিনি এর সহকারী বার্তা সম্পাদক হন। পরে বার্তা সম্পাদক হন। ১৯৫৪ সালে তিনি আজাদ ছেড়ে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ১৯৭০ সালে তিনি কার্যনির্বাহী সম্পাদক পদে উন্নীত হন। আলবদর তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি এ পদে কর্মরত ছিলেন।

সাবেক পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের দু’বার সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি কয়েকটি গ্রন্থও রচনা করেছেন। সাংবাদিক হিসেবে অবদানের জন্য তাকে ১৯৭৭ সালে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: