মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ সূর্যের ঘুম ভাঙ্গলো বেলা ১১টায়। কুয়াশা ঢাকা আকাশ সাথে ছিটেফোঁটা বৃষ্টি। আর সামান্য এই বৃষ্টিতেই কমছে তাপমাত্রা।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে মেঘ আর কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। সোয়া ৯টার দিকে ছিটেফোঁটা বৃষ্টিও হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও দু’একদিন দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হবে।

