মাগুরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আয়োজন

মাগুরানিউজ.কমঃ

mn২৪তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ১৭তম জাতীয প্রতিবন্ধী দিবস-২০১৫ উপলক্ষে  বৃহস্পতিবার সকালে মাগুরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“একীভুতকরণ: সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” শীর্ষক শ্লোগানে এবছর দিবসটি পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্নেলন কক্ষে দিবসের আলোচনা সভা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক কাজি তারিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: তাকিুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ মঞ্জুর রহমান মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনা সভায় জানানো হয়, জেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা ১২ হাজার ৮শত ৬২ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬শত ৬১জন, মহিলা ৫ হাজার ১শত ৯৫জন এবং হিজড়া ৬জন। অপরদিকে জেলায় মোট প্রতিবন্ধেিদর মধ্যে ভাতা প্রাপ্তর সংখ্যা ২ হাজার ৬শত ৯৭জন।

জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং কয়েকটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: