অনেক লোকের ভিড় মাগুরা শহরে। উৎসবমুখর মনোনয়ন পত্র দাখিল

মাগুরানিউজ.কমঃ

mnশেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। 

আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রয়াত মেয়র জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুল।

অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ইকবাল আকতার খান কাফুর। 

এছাড়া বিগত নির্বাচনে বিজয়ী সকল কাউন্সিলর প্রার্থী এবারো তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে এই পদে এবার বেশকিছু নতুন ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাবে।

মাগুরা পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলতাফ হোসেনের সন্তান হিসেবে খুরশিদ হায়দার টুটুল সকলের সহযোগিতায় মেয়র হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Sheikh_Hasina144tfru8082890অন্যদিকে নির্বাচন অবাদ এবং সুষ্টু হবে এমন প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি নেতা একবাল আকতার খান কাফুর।

তিনিও বিজয়ী হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষে প্রার্থী এবং ভোটারদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: