মাগুরায় একই সাথে তিন পুত্র সন্তানের মা হলেন স্মৃতি

মাগুরানিউজ.কম: 

mnমাগুরার শালিখার হতদরিদ্র পরিবারের স্মৃতি (২৫) নামের এক গৃহবধু একই সঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতালে একই সাথে ঐ গৃহবধু তিনটি পুত্র সন্তানের জন্ম দেন।

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের বড়থইপাড়া গ্রামের দীনমজুর সুজন বিশ্বাসের স্ত্রী স্মৃতি বিশ্বাস ৩/৪দিন পূর্বে সদর হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা ১১টায় হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট শামসুনাহার লাইজু সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন।

এ রিপোট লেখা পর্যন্ত মা ও নবজাতক তিন শিশুই সুস্থ রয়েছে। তবে সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: জয়ন্ত কুন্ডু জানান, প্রথম দুই সন্তান ২কেজি ওজন থাকলেও তৃতীয়টি দেড় কেজি ওজন রয়েছে। এছাড়া তৃতীয় শিশুটি বমি করছে, সেক্ষেত্রে অনেকটা ঝুঁকি রয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি তিনটি বাচ্চাকেই সুস্থ রাখতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: