মাগুরায় বোমা-রামদা-চাপাতিসহ সন্ত্রাসী গ্রেফতার

 

মাগুরানিউজ.কম:

magura_map

মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রাম থেকে সৌখিন (২২) নামে অস্ত্র ও চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দু’টি হাতবোমা, দু’টি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, সৌখিনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির দু’টি মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন। ভোরে তিনি পারনান্দুয়ালী গ্রামের মুন্সীপাড়ায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে এসব বিস্ফোরক ও অস্ত্র পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: