মাগুরায় শিক্ষকদের সাথে শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের মত বিনিময়

মাগুরানিউজ.কম:

mnমাগুরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক  প্রফেসার ড. এস এম ওয়াহিদুজ্জামান।

আজ শনিবার দুপুরে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার প্রায় ৩শটি স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারবৃন্দ  অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকনেতারা তাদের বিভিন্ন দাবী দাওয়া সরকারের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তার কাছে তুলে ধরেন। তারা শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ, শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণ, নিয়োগ বাণিজ্য বন্ধে সরকারি  হস্তক্ষেপের আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ পরিচালক টি এম জাকির হোসেন , বেরইল কলেজের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজসহ অন্যরা।

শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে শিক্ষকদের সকল সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে সকলকে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান জানান।

তিনি সকলের প্রতি শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: