মাগুরানিউজ.কম:
‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার মাগুরার শ্রীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, নার্গিস সুলতানা, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক গোলাম ছরোয়ার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আফরোজ, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, শ্রীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম টোকন প্রমুখ।
র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা শিশু অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ প্রতিরোধসহ শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সুন্দর পরিবেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

