আজ শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরে ফয়সাল(১৫) ও মুস্তাক(১০) নামের দুই ছাত্রকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ফয়সাল মহম্মদপুরের হরেকৃষ্ণপুর গ্রামের শাহাজান মোল্লার ছেলে ও মুস্তাক বনগ্রাম এলাকার রফিক শেখের ছেলে।
ঘটনার বিবরনে জানা যায় উপজেলা সদরের ঢুসরাইল আনোয়ারুল উলুম কউমি মাদ্রসার হাফেজ পড়ুয়া দুই ছাত্র ফয়সাল ও মুস্তাক মাদ্রাসা আঙ্গিনার একটি তেতুল গাছ থেকে খাবার জন্য ২টি তেতুল পাড়ে।
বিষয়টি মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ও হাফেজ মোঃ বিল্লাল হোসেন জানতে পেরে রাতে সকল ছাত্রের সামনে তাদের ডেকে তেতুল পাড়ার অপরাধে ঘরে দরজা দিয়ে ২ জনকে মেরে মাথা ফাটিয়ে দেয়।
এসময় অতিরিক্ত রক্তক্ষরন দেখে মাদ্রসার ছাত্ররা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে শিক্ষক তাদের বাধা দেয়। এসময় ব্যাথা সহ্য করতে না পেরে ফয়সাল নিজেই দৌড়ে পালিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই সময় আহত আরেক ছাত্র মুস্তাককে ঘরের ভেতর আটকে রাখে মাদ্রাসা শিক্ষক।
মাদ্রাসা পরিচালক হাফেজ বিল্লাল হোসেন পলাতক বলে জানা গেছে।
এ ব্যাপারে মাদ্রসার সহকারী হাফেজ কুতুব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান আমার কিছু করার বা বলার নেই ।


