মাগুরায় বিনা’র শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা সম্পন্ন

মাগুরানিউজ.কম:

mn

বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে মাগুরা বিনা উপ-কেন্দ্রের সম্মেলন কক্ষে ‘মাঠ পর্যায়ে কাজে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক চার দিন ব্যাপি কর্মশালা শেষ হয়েছে।

সমাপনী দিনে বিনার মাগুরা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা সৈকত হোসেন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা অনোয়ার হোসেন। 

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) ধান ও ডাল জাতিয় ১২ টি ফসলের ফসলের ৮৩টি উচ্চফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে। প্রশিক্ষণ শেষে বিনায় কর্মরত শ্রমিকরা পরমানু শক্তি ব্যবহার করে বিনার উদ্ভাবিত ফসল জাতসমুহের অন্তবর্তিকালিন পরিচর্যাসহ গবেষনা কাজে আরো ভালোভাবে সহযোগিতা করতে পাবেন বলে আশা করেন বক্তাব্য।

কর্মশালায় বরিশাল, সাতক্ষীরা, গোপালগঞ্জসহ বিনায় কর্মরত বিভিন্ন জেলার মোট ৩৪ জন শ্রমিক অংশ নেন। উল্লেখ্য, গত রবিবার প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিনার পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মনোয়ার করিম খান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: