মাগুরায় আট মাসের শিশুকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কম:
mnমাগুরায় আট মাসের শিশু সন্তানকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। এসময় অগ্নিদগ্ধ হয়ে মেয়ে শ্রুতির মৃত্যু হয়েছে। মা অনিমা রানী (৩০) আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান জানান, শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের সুমন কুমারের স্ত্রী অনিমা রানীর একটি গলার সোনার হার হারিয়ে যায়। এ নিয়ে স্বামী সুমন কুমার স্ত্রীকে বকা দিলে অভিমানে স্ত্রী অনিমা রানী তার ৮ মাসের মেয়েকে নিয়ে বাড়ির ধানের আউড়ির মধ্যে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ফলে দুজনই আগুনে পুড়ে দগ্ধ হন।
আশংকাজনক অবস্থায় তাদের মাগুরার সদর হাসপাতালে ভর্তি করা হলে শিশু শ্রুতির মৃত্যু হয়। মা অনিমা রানী আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: