মাগুরানিউজ.কম: রবিবার বেলা তখন প্রায় ১২টা। রোদের তাপও বেশ বাড়াবাড়ি। মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কে একটি দোকানের ওপরে হনুমান বসে আছে। হনুমানটিকে এক নজর দেখতে ভিড় জমতে থাকে। ধিরে ধিরে ভিড় বাড়লে হনুমানটি লাফিয়ে স্থান ত্যাগ করে।
এর আগে শনিবার সকাল ৯টার দিকে সরকারী কলেজের শহীদ মিনারের পাশে কৃষ্ণচূড়া গাছে বসে ছিল এই হনুমানটি। বনের হনুমান শহরে! গাছের ওপরে বসে থাকা হনুমান দেখতে সেখানেও ভিড় জমতে থাকে। কেউ কলা, কেউ পাউরুটি এগিয়ে দেয়।
এছাড়াও কয়েকদিন আগে হনুমানটিকে কলেজ পাড়া এলাকার বিভিন্ন গাছে গাছে ঘুরতে দেখা গেছে।
সাধারণ মানুষের ধারনা, ভারতীয় সীমান্ত পেরিয়ে হনুমানটি দিক হারিয়ে দেশে ঢুকে পড়েছে। এরপর থেকেই এখানে-সেখানে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে সে।

