সাতসকালে ঘোর অন্ধকার। মাগুরায় ঝুম বৃষ্টি।

মাগুরানিউজ.কমঃ

mn

কাগজ-কলমের বর্ষা শেষ হলেও শেষ হয়নি বৃষ্টির দাপট। এই শরতেও মাঝেমধ্যেই সাড়ম্বরে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বর্ষা। আজ ররিবার সকালে আকাশের গুড়ুম গুড়ুম শব্দে ঘুম ভাঙলো মাগুরা শহরবাসীর। আকাশ কালো থাকায় সকাল ৯টায় যেন সন্ধ্যা হয়ে গেল।

সকাল থেকে ঝুম বৃষ্টিতে পথচারীরা বিপাকে পড়েছেন। একটানা চলছে বৃষ্টি। কারও কারও জন্য এই বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও অনেকেই এই হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন। পথচারীরা এই বৃষ্টির জন্য মোটেও তৈরি ছিলেন না। ছাতা যাদের হাতে ছিল না তাদের কাকভেজা হতে হয়। কেউ কেউ আশ্রয় নেয় যাত্রীছাউনি বা দোকানের নিচে। হঠাৎ বৃষ্টির কারণে রিকশার ভেতর গুটিসুটি হয়ে বসে থাকতে দেখা যায় চালকদের।

কলেজপাড়া থেকে গৃহিনী শারমিন জানান, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম কিছুদূর যেতেই দেখলাম কোমর পানি, আর স্কুলে যেতে পারলাম না।

নতুন বাজার এলাকার বাসিন্দা আহমেদ সুমন এই হঠাৎ বৃষ্টিতে রাস্তায় বের হয়েই বিপাকে পড়েন। তিনি বলেন, ‘বাইরে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হইনি, কে জানত এত জোরে বৃষ্টি হবে! ভিজে গেছি। বাসায় গিয়ে আবার পোশাক বদলে বের হব।’

বৃষ্টির ফলে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। কাজ কারবার না হওয়ায় বাজার থেকে শুরু করে বিপনি বিতান ফাঁকা। কাজ না থাকলে পারত পক্ষে অনেকেই ঘর থেকে বের হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: