মাগুরায় জেলা মাংস ব্যাবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

mnমাগুরানিউজ.কম: মাগুরা শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার বাসিন্দা আমিরুল ইসলামের স্ত্রী জেলা জজের পিয়ন সেলিনা খাতুনের উপর এসিড নিক্ষেপের ঘটনাটিকে পরিকল্পিত ও সাজানো বলে আখ্যা দিয়ে শনিবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে মাগুরা জেলা মাংস ব্যবসায়ী সমিতি।

আজ সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনূষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা মাংস ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আশরাফ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সুচতুর সেলিনা খাতুন দ্বিতীয় স্বামীর প্রথম বউ চম্পা বেগমের মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালি এলাকার বসতবাড়ী দখলের জন্য পরিকল্পনা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় গত ৩১ আগষ্ট রাতে এসিড জাতীয় পদার্থ নিজে তার মূখে ও হাতের নির্দিষ্ট দুটি স্থানে মেখে এডিস নিক্ষেপের ঘটনা সাজিয়ে মাগুরা হাসপাতালে ভর্তি হয়। পরে সতিন চম্পা বেগম এবং তার মামাতো ভাই পারলা গ্রামের মাংস ব্যাবসায়ী সেলিম ও জাবেদকে আসামী করে সদর থানায় মামলা রুজু করে। পুলিশ এ মামলায় তাদেরকে আটক করে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠান।

পুলিশের হাতে আটক মাংস ব্যবসায়ী সেলিম ও জাবেদের পক্ষে মাগুরা জেলা মাংস ব্যবসায়ী সমিতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সাজানো ঘটনার দায় হতে তাদের মুক্তি দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাংস ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রহমত আলী, আটক চম্পার পিতা ওলিয়ার রহমান, স্কুল পড়ৃয়া মেয়ে সুমি, হিরা, ছেলে মেজবা, আটক সেলিমের অন্তসত্ত্বা স্ত্রী নাসরিন খাতুন, জাবেদের স্ত্রী ববি খাতুনসহ অর্ধশত মাংস ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: