মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে শনিবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে সকাল ১১টার থানা চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয় ।
শ্রীপুর উপজেলা কমিউিনিটি পুলিশিংয়ের আহবায়ক হুমায়ুন-উর-রশিদ মুহিতেন সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, এস,আই শরিফুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন পুলিশিংয়ের সভাপতি তৈয়েবুর রহমান, শ্রীপুর সদর ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম টোকন, বদিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পুলিশিংয়ের সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি’র বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে জনসচেতন তৈরিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

