মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামি আলী গ্রেপ্তার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা শহরের দোয়ারপাড়ের কারিগরপাড়া এলাকায় চাঞ্চল্যকর মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলার আসামি মোহাম্মদ আলী (৩৭)কে বুধবার গ্রেফতার করেছে মাগুরা ডিবি পুলিশ। আলী দোয়ারপাড় এলাকার মাহমুদুল্লার ছেলে এবং শহরের এজি একাডেমি হাই স্কুলের পিওন। মামলার ৩ নম্বর আসামি।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মাগুরা ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে সকালে পুলিশ আলীকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে কিছু বলেননি তারা। 

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান- সকাল ১০টার দিকে আলীকে মাগুরা শহরের মহিলা কলেজ সড়কে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
 
গত ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার নিয়ে শহরের দোয়াপাড় এলাকায় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা কামরুল ভূইয়া ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মমিন ভূইয়া নামে একজন নিহত ও গর্ভের শিশুসহ (পরবর্তীতে নামকরণ হয়-সুরাইয়া ) গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ।

এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে আলীসহ ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা ও বিস্ফোরক দব্য আইনে মামলা করেন।

আলীকে নিয়ে মামলার ১৬ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ গত ১৭ অাগস্ট পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: