মাগুরানিউজ.কম: মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামী ১৫ নম্বর আসামি সোলায়মানকে রাতে ঢাকায় গ্রেফতার করা হয়েছে বলে মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় মাগুরা ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আলী ও সোলায়মানকে গ্রেফতারের তথ্য জানান।
আলীকে ও সোলায়মানকে নিয়ে মামলার ১৬ আসামির মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ গত ১৭ অাগস্ট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

