মাগুরানিউজ.কম:
মাগুরায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাজিপুরের ফুলবাড়ি এলাকা থেকে দেলোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে।
জেলা পুলিশ অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার রাত্রিকালীন স্পেশাল-১ ডিউটি করাকালিন সময়ে ভোরে এসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩২)কে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
দেলোয়ার হোসেন মাদারীপুরের বলাইর গ্রামের মৃত লতিফ মুন্সির ছেলে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


