মহম্মদপুরে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার। যুবক আটক। ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের শিরগ্রামস্থ পূর্বপাড়া এলাকায় বাঁশ বাগানে মাটিচাপা দেওয়া যুবকের লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন মামুন খান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল পাঁচটার দিকে তাকে আটক করা হয়েছে বলে ওসি জানান। মামুন ওই গ্রামের দাউদ খানের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মাজেদুল শেখ (২৩) ওই গ্রামের খবির শেখের ছেলে। দুর্বৃত্তরা তাকে  জবাই করে মাটিচাপা দিয়ে রেখে যায়  বলে পুলিশ জানায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, শিরগ্রামের বাসিন্দা তৌহিদ খান বুধবার দুপুরের বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে মাটি খোঁড়া দেখতে পান। গর্তের ভেতর মানুষের হাত দেখে তিনি লোকজনকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, রক্তমাখা লাঠি, গেঞ্জি ও ছোরার বাট আলামত হিসেবে জব্দ করেছে। লাশের গলা কাটা ও শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন  রয়েছে। 

নিহতের বড় ভাই সাজেদুল শেখ জানান, তিন বোন দুই ভাইয়ের মধ্যে মাজেদুল দ্বিতীয়। সে কৃষি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসা করত। মঙ্গলবার রাতে মাছ ধরার কথা বলে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কয়েক মাস আগে প্রতিবেশী কয়েকজন যুবকের সঙ্গে মারামারি নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: