মাগুরানিউজ.কম:
আজ সকালে মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি ও কর্মপরিকল্পনার উপর পরিবীক্ষন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা ইউনিটের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরার উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম। কর্মশালায় মূল বিষয়বস্তুুর উপর আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন অধিদপ্তরের পরিকল্পনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার আফরোজা সুলতানা, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার যথাক্রমে সায়মা রেজা ও জিন্নাত আরা।
দিনব্যাপী এ কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের মাগুরার চার উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তা, বেসরকারী সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি), সুর্যের হাসি ক্লিনি(পিকেএসম) ও পিএসএফবি এর জেলা ম্যানেজারগন অংশগ্রহন করেন।


