আজ বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মাগুরানিউজ.কম:
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। এবার ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জুলাইয়ের শেষ সপ্তাহে প্রথম সভা করে ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে গত বৃহস্পতিবার আবারও সভা করে তা ২ অক্টোবর নির্ধারণ করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে এবং ঈদুল আজহাকে সামনে রেখে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষার মাধ্যমে ১২৮টি সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ২৬২ জন এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এছাড়া ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৯৫০ জন এবং ২৪টি ডেন্টাল কলেজে ১ হাজার ৮৩২ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।


