মাগুরাকে এগিয়ে নিতে সাংবাদিকদের পাশে থাকার আহবান এমপি’র

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় উন্নয়ন প্রক্রিয়ার সাথে সাংবাদিকদের একাত্ন হবার আহবান জানালেন মাগুরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব। বৃহস্পতিবার রাতে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব জেলার শিক্ষা, ক্রিড়া, চিকিৎসা, সাংস্কৃতিক ও অবকাঠামোগত সকল উন্নয়ন প্রক্রিয়ার সাথে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

জেলার মাদক বাণিজ্য বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নামে যারা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াবার জন্যও জেলার কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব এ্যাড. শরিফ আমিরুল হাসান বুলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের বর্ষিয়ান সাংবাদিক জনাব আবুল খায়ের।

এসময় এ্যাড. শরিফ আমিরুল হাসান বুলু সংসদ সদস্যের এক বক্তব্যের প্রেক্ষিতে জানান, মাগুরায় কর্মরত সকল স্তরের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে, সত্য ও নিষ্ঠার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। উদাহরনস্বরূপ তিনি দেশব্যাপী আলোচিত মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কথা উল্লেখ করে বলেন, এই মর্মান্তিত ঘটনাটি শুধুমাত্র নিরপেক্ষ সাংবাদিকতার কারণেই দেশবাসীর সামনে উঠে এসেছে। এসময় তিনি সকল সাংবাদিকদের পক্ষে আগামিতেও এ ধরণের সকল সংবাদ প্রকাশের জন্য জেলার সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ জেলার সকল প্রিন্ট, অনলাইন, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: