মাগুরায় ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

মাগুরানিউজ.কম:

mn

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। ক্ষণজন্মা এই মহাব্যক্তিত্ব স্বাধীনতার পর যখন দেশ গঠনে কাজ করে যাচ্ছিলেন, ঠিক সে সময়েই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শোকাবহ কালোদিবসে সূর্য ওঠার আগে ধানমন্ডির বাসভবনে সপরিবারে তাকে স্বাধীনতা বিরোধী চক্র নির্মমভাবে হত্যা করেছিল। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছিলো একটি সদ্য স্বাধীন দেশের অগ্রগতিকে।’

বৃহস্পতিবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা ছাত্রলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটি এম আব্দুল ওয়াহ্হাব এমপি এ কথা বলেন।

file.jpegyu

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, আওয়ামী লীগ নেতা আব্দুল ফাত্তাহ, লুৎফর রহমান, গোলাম মওলা, এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলসহ অন্যান্যরা।

file.jpegty
মেজর জেনারেল (অব.) এটি এম আব্দুল ওয়াহ্হাব এসময় আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। কিন্তু দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী ওই কুচক্রিমহল এখনো ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সমৃদ্ধ দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: